‘কল সেন্টার এক্সিকিউটিভ’ খুঁজছে ওয়ালটন

১৭ ডিসেম্বর, ২০২২ ২২:৪৯  
‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেবে পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। নিয়োগ পেতে অনলাইনে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের। সময়ের মধ্যেই দেশের অন্যতম চাকুরি পোর্টাল বিডিজবস-এ আবেদন করতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা  ডিপ্লোমা (ইঞ্জিনিয়ারিং)/স্নাতক। থাকতে হবে ২ বছরের অভিজ্ঞতা। তবে বেতনের বিষয়টি নির্ধারিত হবে আবেদনকারী ওই নিয়োগদাতার মধ্যে আলোচনার ভিত্তিতে। প্রার্থীর বয়স হতে হবে  ২২-২৮ বছরের মধ্যে। কর্মস্থল থাকছে রাজধানী ঢাকাতে।